আমাদের কৃতী শিক্ষার্থী - মোঃ আজানুর রহমান

আমাদের কৃতী শিক্ষার্থী - মোঃ আজানুর রহমান

মোঃ এনামুল হক
লিখেছেন মোঃ এনামুল হক
প্রকাশের তারিখ নভেম্বর 05, 2026
আমাদের কৃতী শিক্ষার্থী - মোঃ আজানুর রহমান

নাম: মোঃ আজানুর রহমান Md Azanur Rahman

SSC ব্যাচ: ২০০৯

বর্তমান কর্মস্থল: সহকারী শিক্ষক (ইংরেজি), কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

মোঃ আজানুর রহমান কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন কৃতী ও গর্বিত সাবেক শিক্ষার্থী। অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি অর্জন এবং এসএসসি পরীক্ষায় A+ লাভ করে তিনি তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন।

পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি শিক্ষকতাকেই জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি অত্যন্ত সহজ-সরল, ভদ্র, পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী একজন মানুষ। পাশাপাশি তিনি একজন ধর্মভীরু ও অসাধারণ মনের অধিকারী ব্যক্তি।

তাঁর শিক্ষা, মেধা, সততা ও শিক্ষকতার প্রতি ভালোবাসা আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

এমন একজন কৃতী শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের গর্ব ও অহংকার।

❤️

মোঃ আজানুর রহমানের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।

কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিয়মিত নিউজলেটার পেতে সাবস্ক্রাইব করুন

Stay connected with the latest school news, events, and alumni updates.