ব্রজেন্দ্র নাথ মন্ডল স্যার: নীরবে অবদান রাখা এক অসাধারণ মানুষ

ব্রজেন্দ্র নাথ মন্ডল স্যার: নীরবে অবদান রাখা এক অসাধারণ মানুষ

মোঃ এনামুল হক
লিখেছেন মোঃ এনামুল হক
প্রকাশের তারিখ নভেম্বর 05, 2026
ব্রজেন্দ্র নাথ মন্ডল স্যার: নীরবে অবদান রাখা এক অসাধারণ মানুষ

কিছু কিছু মানুষ আছেন, যাঁদের অবদান অনেক, অথচ প্রাপ্ত স্বীকৃতি হয়তো তুলনামূলকভাবে কম। তাঁরা নীরবে কাজ করে যান, কিন্তু তাঁদের স্মৃতি থেকে যায় শিক্ষার্থীদের হৃদয়ে।

ব্রজেন্দ্র নাথ মন্ডল স্যার ছিলেন তেমনই একজন মানুষ।

তিনি মূলত হিন্দুধর্মের শিক্ষক ছিলেন। তবে নবম শ্রেণিতে বাণিজ্য বিভাগের ক্লাসও নিতেন। হিসাববিজ্ঞানে তাঁর ছিল অসাধারণ দক্ষতা। বিষয়টির প্রতি তাঁর গভীর জ্ঞান ও আন্তরিকতা তাঁকে আলাদা করে চিনিয়েছে।

স্যার ছিলেন অত্যন্ত মিশুক, সহজ-সরল ও নরম মনের মানুষ। কখনো কখনো হঠাৎ করেই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে হাজির হতেন। গল্প করতেন, আড্ডা দিতেন, হাসি-আনন্দে সময় কাটাতেন। খেতে পছন্দ করতেন, ছিলেন সম্পূর্ণ নিরহংকার। তাঁর উপস্থিতি মানেই পরিবেশে বাড়তি প্রাণ, হাস্যরস আর একধরনের আন্তরিকতা।

তাঁর নীরব প্রস্থান আমাদের বিদ্যালয়ে এক গভীর শূন্যতা তৈরি করেছিল। বিশেষ করে বাণিজ্য বিভাগ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর অভাব অনুভব করে।

হয়তো তাঁর অনুসারীর সংখ্যা খুব বেশি নয়, হয়তো তাঁকে নিয়ে আলোচনা হয় না খুব একটা। কিন্তু নিজের অবস্থানে তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষক, পরিশ্রমী ও আন্তরিক মানুষ। স্বীকৃতির চেয়ে দায়িত্ববোধই ছিল যাঁর কাছে বড়।

বেশ কয়েক বছর হয়ে গেল, তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিন্তু কিছু মানুষ চলে গিয়েও থেকে যান। তাঁদের কর্মে, স্মৃতিতে, শিক্ষার্থীদের ভালোবাসায়।

স্যার, আপনার শিক্ষার্থীদের হৃদয়ে আপনি চিরকাল বেঁচে থাকবেন। আমাদের বিদ্যালয় যতদিন থাকবে, আপনার স্মৃতিও ততদিন অমলিন থাকবে।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, ব্রজেন্দ্র নাথ মন্ডল স্যার।

❤️

নিয়মিত নিউজলেটার পেতে সাবস্ক্রাইব করুন

Stay connected with the latest school news, events, and alumni updates.