একজন শিক্ষক, অসংখ্য স্মৃতি—সন্তোষ কুমার মাঝি স্যার।

একজন শিক্ষক, অসংখ্য স্মৃতি—সন্তোষ কুমার মাঝি স্যার।

মোঃ এনামুল হক
লিখেছেন মোঃ এনামুল হক
প্রকাশের তারিখ নভেম্বর 05, 2026
একজন শিক্ষক, অসংখ্য স্মৃতি—সন্তোষ কুমার মাঝি স্যার।

“তোর তো লেজে গোবরে অবস্থা!”

“এর হাতে নাড়ী নেই।”

“চেয়ার-টেবিলও পাশ করবে, কিন্তু এ পাশ করবে না!”

এমন অসংখ্য মজার অথচ শিক্ষণীয় সংলাপের মধ্য দিয়ে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার মাঝি স্যার। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের আস্থার প্রতীক।

স্যার যখন স্কুলের বারান্দা দিয়ে হাঁটতেন, তখন বারান্দা মুহূর্তেই ফাঁকা হয়ে যেত। শ্রেণিকক্ষগুলোতে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। আর ক্লাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিরাজ করত সুনসান পরিবেশ। তাঁর ব্যক্তিত্ব, শাসন ও পাঠদানের নিজস্ব ধরন ছিল একেবারেই আলাদা।

বিশেষ করে ইংরেজি গ্রামারের Tense পড়ানোর অসাধারণ দক্ষতা আজও মনে পড়ে। তাঁর কাছ থেকেই শিখেছি ইংরেজি শেখার ক্ষেত্রে Vocabulary বা শব্দভান্ডারের গুরুত্ব কতটা অপরিসীম।

সময় অনেক পেরিয়ে গেছে। স্যার বহুদিন হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কিন্তু তাঁর বলা কথাগুলো, শাসন, পাঠদানের কৌশল আর অসংখ্য স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন।

একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীর চিন্তা, মনন ও জীবনে স্থায়ী ছাপ রেখে যান। সন্তোষ কুমার মাঝি স্যার ছিলেন তেমনই একজন শিক্ষক।

স্যার আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শিক্ষা ও স্মৃতি বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষককে। তাঁর আত্মার শান্তি কামনা করি।

আপনি বেঁচে থাকবেন আপনার অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে।

নিয়মিত নিউজলেটার পেতে সাবস্ক্রাইব করুন

Stay connected with the latest school news, events, and alumni updates.